html

Showing posts with label রেখা নাথ. Show all posts
Showing posts with label রেখা নাথ. Show all posts

Sunday, July 29, 2018

রেখা নাথ

ঘানী

             

রেখা নাথ 


মনোজ অনেকক্ষণ ধরে লক্ষ করছিল । নিরীহ ব্রীফকেসটা যাত্রীদের বসার বেঞ্চের পাশে পড়ে আছে চুপচাপ । কে কখন রেখে গেছে । কে জানে ? ইচ্ছাকৃত নাকি ভুলে ? ট্রেন আসার সময় তার মেন টার্গেট থাকে মানুষ । পুরুষ মানুষদের পকেট আর মহিলাদের গলার চেনnমোবাইল কিংবা পার্স । আজ একাই এসেছে মনোজ । সঙ্গী সাথীদের মধ্যে কেউ হাজতে কেউ শহরের বাইরে । তাই আজ তাকে একাই আসতে হয়েছে । সারা প্ল্যাটফর্ম  তার আট দশবার ঘোরা হয়ে গেছে কিন্তু আজ বিশেষ কিছু সুবিধে করতে পারিনি । রাজধানী  চলে যাওয়ার পর  তার হঠাৎ নজরে আসে ওই লাওয়ারিশ ব্রীফকেসটার । তারপর থেকেই সে ওই  ব্রীফকেসটার ওপর নজর রাখে । দূর থেকে । সুযোগ বুঝে  ব্রীফকেসটা নিয়ে সটান পগার পার ।

ইদানীং লোকেরা একটু বেশী সতর্ক হয়ে গেছে বুঝি !  প্ল্যাটফর্মে পড়ে থাকা জিনিষ সহজে ছোঁয় না । বোমের ভয়ে । নাnএখনও পর্যন্ত  ব্রীফকেসটার কোনও দাবীদার আসেনি । রাজধানী চলে গেছে প্রায় আধ ঘন্টা হয়ে গেছে । লোকজনের আসা যাওয়ার মাঝে বেঞ্চের পাশে  চুপচাপ পড়ে আছে লাওয়ারিশ  ব্রীফকেসটা । আজ তাকে কিছু না কিছু উপার্জন করতেই হবে । বাড়িতে অসুস্থ মায়ের জন্য ওষুধ ও ছোট বোনটির স্কুলের ফীস দিতেই হবে । অনেক দিন ধরে টালবাহানা চলছে ।

মনোজ খুব স্বাভাবিক ভঙ্গিতে হেঁটে এসে যেই না ব্রীফকেসটা তুলে হাঁটা দিয়েছে ওমনি কোথা থেকে একটি ছেলে এসে খপ  করে তার হাতটি চেপে ধরে বলে --- আমার ব্রীফকেস নিয়ে তুমি কোথায় পালাচ্ছো ? মনোজের সপ্রতিভ উত্তর --- আরেn আমি নিজের ব্রীফকেস নিয়ে যাচ্ছি । তুমি কে হে প্রশ্ন করার ? এতদিনকার অভিজ্ঞতায় মনোজ বুঝে গেছে যে এই ছেলেটি তারই মত একই পথের পথিক । এই এরিয়ায়  বোধহয় সে নতুন । দু জনের মধ্যে জোর বাক বিতন্ডার পর হাতাহাতি শুরু হয়ে যায় । নিমেষে লোক জড় হয়ে যায় । রেলওয়ে পুলিশ দুজনকেই ধরে নিয়ে যায় ।

পুলিশ ইনেস্পেক্টার পান্ডের এক দাবড়ানিতে মনোজ নিমেষে ব্রীফকেসটা খুলে ফেলে । মনোজ তো সবরকম স্যুটকেসnব্রীফকেস খুলতে ওস্তাদ । ব্রীফকেসটা খুলতেই মনোজ ও নতুন ছেলেটা দুজনেই এক্কেবারে থ ! থরে থরে সাজানো কড়কড়ে নতুন দু হাজার টাকায় ভর্তি ব্রীফকেস।  আসল না নকল কে জানে ? এই চিন্তা ছাপিয়ে মনোজের চোখের সামনে এখন মায়ের জ্বরে ক্লিষ্ট করুণ মুখ ও ছোট বোনের উদগ্রীব মুখ ভাসছিল । মনোজ ভাবছিল আবার কি ঘানী টানতে হবে ?



Saturday, April 28, 2018

রেখা নাথ

অস্তিত্ব 

রেখা নাথ     


হাজার হাততালি পেয়ে
ভাবছ বুঝি আবিশ্ব
মানুষকে খুশী করার
অসম্ভব প্রয়াসে
         জয়ী তুমি !
বুকের মাঝে ডুবে দেখো
মিথ্যে প্রশস্তি ও স্তোক বাক্যের
চোরাবালিতে ডুবে
আছো আকণ্ঠ তুমি !

হাজার হাততালি
হাজার বার পাওয়ার আশায়
হাজার লোকের হাজার বায়না
হাজার কষ্ট সয়ে
মেনে নেওয়ার অসম্ভব প্রয়াসে
নিয়ত আত্মপ্রসাদের হাসি
মুখে ঝুলিয়ে ছুটছো
         দিগ্বিদিক্ ।

হায়!হাজার হাততালির আশায়
তোমার হাজার খণ্ড
লুটোয়nহাজার পায়ের তলায়
তোমার হাজার খন্দ
ধুলোয় লুটোয়
দ্যুতি হীন আলোহীন
কোথায় তুমি ?
কোথাও যে তোমার
আভাস নেই !


বোধ


যে বুকে সোঁদা গন্ধ
নিয়েnসরল বিশ্বাসে
মুখের কথাকে
প্রাণের কথা ভেবে
উচ্ছ্বাসিত হয়ে ওঠে
ঠোক্কর খেতে খেতে
বুঝে যায় সে
মুখের কথা কেবলই
কথার কথা
প্রাণের কথা নয় ।


Facebook Comments