html

Showing posts with label মুন্সী মহম্মদ ইউনুস. Show all posts
Showing posts with label মুন্সী মহম্মদ ইউনুস. Show all posts

Friday, November 16, 2018

ইউনুস

ইউনুস 

যেভাবে



এভাবে তো বুঝিনি আগে,
মানুষের রক্তের রঙ বাদামি।
এভাবে তো বুঝিনি হাজার চোখ
ঘিরে রাখে আমাকে।
শিখিনি আগে ঠিক কথাকে
কতো গোপনে গোপন রাখতে হয়।
জানতাম না তো, প্রেমেরও লাইসেন্স লাগে।
আর জলের মাছ যে আমার গলায় বঁড়শি টান-
এ রচনা স্কুল পাঠ্যে ছিলো না।

আয়নায় প্রতিচ্ছবিতে কন্ধকাটা দেখে
কেবলই ভয় পাই।
মিছিল আর ধর্ম কখন যে রক্তস্রোতে একাকার হয়ে যায়।
জন্মভূমি, ভালো নেই আমি।

Sunday, April 29, 2018

মুন্সী মহম্মদ ইউনুস

নিশি পুরান

মুন্সী মহম্মদ ইউনুস


১।
নিশি পাওয়া মানুষের মতো পথ হাঁটি।
পায়ের বাঁকা পাতা কেবলই উল্টো দিকে ঠেলে।
এ কোন সাধনা শেখালে সাঁই?
রক্তমাখা শব মাড়িয়ে মাড়িয়ে ...
এমন রাজপথতো চাইনি।
সংবিধানের শপথ অক্ষরের দলমাত্র,
মানুষের রক্ত যখন পশুমাংসের চেয়ে শস্তা।

২।
সুখ আর শিশ্নের সম্পর্ক
যেমত তোমার ও আমার।
সুখের সন্ধানে তোমার আস্ফালন
আমার নিয়ত ধর্ষণ...।

৩।
দোল পূর্ণিমার রাতে, কথা ছিল
ভালোবাসার বৃষ্টিতে ভিজবো দুজনে
কথা ছিলো, বসন্তের রঙ হয়ে
আলো দিবো, জল দিবো
আজ তারাখসা ছাই জমে আছে
ফ্লাটের আনাচে – কানাচে।

Facebook Comments