html

Showing posts with label পার্থ চ্যাটার্জী. Show all posts
Showing posts with label পার্থ চ্যাটার্জী. Show all posts

Friday, November 16, 2018

নবীন পার্থ

নবীন পার্থ

প্রিয় শঙ্খ ঘোষের জন্য




তুমি তো শব্দ গড়ো
ভেঙেচুরে তৈরি করো
কলম কি বন্ধু তোমার?
যা ইচ্ছে করতে পারো !

কখনো তপ্ত পথে
রক্তের দাগ লেগেছে
কখনো ঝোড়ো হাওয়ায়
কড়া চাবুক গায়ে মেখেছে।

সেদিনের প্রেমের রাতে
কবিতা আঙ্গুল ছুঁলো
আমি কি ভুলতে পারি
এ আকালেও স্বপ্ন গুলো!

কলমে আগুন ঝরে
কলম আছে সহনশীলে
কলম তোমার রক্ত গড়ে
আছে লেখা আকাশ নীলে।

কলম তোমার এত সোচ্চার?
বুকে দেয় কঠিন সপথ -
মুষ্ঠি হোক শক্ত আরো
তৈরি হোক যৌথ খামার ।

Facebook Comments