html

Showing posts with label মনীষা কর বাগচী. Show all posts
Showing posts with label মনীষা কর বাগচী. Show all posts

Friday, November 16, 2018

মনীষা কর বাগচী

মনীষা কর বাগচী

আমি দুর্গা হব




জীবন যুদ্ধে ক্ষত বিক্ষত হয়ে 
আর আমি ভেঙে পড়বনা ৷ 
বন্ধুর পথে চলতে চলতে ভয় পেয়ে 
আর থমকে দাঁড়াব না ৷
জীবনের সমস্ত রকম বাধা বিপত্তিকে 
শক্ত হাতে ঠেকিয়ে দিয়ে,
প্রত্যেক প্রতিযোগিতায় আমি বিজয়ী হব ৷
কেননা আমি এখন দুর্গা হব !

রাবণদের ঘরে ঘরে যে সব সীতারা 
বন্দী হয়ে পড়ে আছে, 
তাদের আমি বন্ধনমুক্ত করবই করব ৷
কেননা আমি এখন দুর্গা হব !

দূর্যোধনদের হাতে যে সমস্ত দ্রৌপদীদের
 বস্ত্র হরণ হচ্ছে প্রতিনিয়ত , 
প্রতিশোধ নেওয়ার জন্য,
তাদের আমি জাগিয়ে তুলবই তুলব ৷
কেননা আমি এখন দুর্গা হব !

এখন থেকে অন্যায়ের সঙ্গে আপোষ করা 
ছেড়ে দেব ,সংগ্রামের প্রয়োজন হলে, 
আমি সেটাও করব, 
আগুনে পুড়ে পুড়ে যারা 
আগুন ঝরা লেখা লেখে, 
আমি তাদের সাথী হব ৷
কেননা আমি এখন দুর্গা হব!

সত্যি বলছি,তোমরা দেখে নিও 
আমি একদিন দুর্গা হবই হব ৷৷

Facebook Comments